খুলনা বিভাগ

বাগেরহাটে মানব পাচার চক্রের ৩ সদস্য আটক, ভিকটিম উদ্ধার

| June 29, 2024

আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের মোংলা থানা পুলিশের অভিযানে মানব পাচারকারী চক্রের তিন সদস্য আটক হয়েছে। এ সময় পাচার হতে যাওয়া ভিকটিম এক কিশোরী কে উদ্ধার করেছে পুলিশ।

ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৯ জুন) গভীর রাতে মোংলা পৌরসভাধিন নারকেলতলা এলাকায় পুলিশ এ অভিযান পরিচালনা করে।

বাগেরহাটে আগুনে পুড়লো ১২টি দোকান, কোটি টাকার ক্ষতি

আটককৃতরা হলো, মোংলা পৌরসভার ৩নং ওয়ার্ডের নারকেলতলা এলাকার খাদিজা বেগম (৩০), পার্শ্ববর্তী মিয়া পাড়া এলাকার বেল্লাল হোসেন (৩২) ও তার স্ত্রী ময়না (২২)।

পুলিশ জানায়, মোংলা উপজেলার মাকরডোম এলাকার জনৈক জাকিরের কিশোরী মেয়ে(১৬) কে দারিদ্রতার সুযোগ নিয়ে ভারতের চেন্নাইয়ে পাচারের উদ্দেশ্যে বাড়ী থেকে নিয়ে আসে। বিষয়টি জানতে পেরে ভিকটিমের মা নাজমা বেগম শুক্রবার রাতেই মোংলা থানা পুলিশ কে জানায়। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক ও ভিকটিম কে উদ্ধার করে।

বাগেরহাটে নৌকা ডুবে জেলে নিখোঁজ

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে তিনজন কে আটক করাসহ ভিকটিম কে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick