রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে বিরল প্রজাতির মদনটাক পাখি উদ্ধারের পর সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকায় ছেড়ে দেয়া হয়েছে।
শনিবার (৩ আগস্ট) সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের বিজিবির তত্বাবধায়নে মদনটাক পাখিগুলোকে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়।
নীলডুমুর বিজিবির অধিনায়ক লে. কর্নেল সানবীর হাসান জানান, ৩১ জুলাই রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে চারটি বিরল প্রজাতির মদনটাক পাখি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরে পাখিগুলোকে সুন্দরবনে ছেড়ে দেয়ার জন্য বিজিবির যশোর আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করা হয়।
সাতক্ষীরায় ৬৫ বছরের ভোগ দখলীয় জমি রাতের আঁধারে জবর দখলের চেষ্টা
শনিবার (৩ আগস্ট) মদনটাক পাখিগুলোকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় ছেড়ে দেয়া হয়।
উল্লেখ্য,একাকি চলাফেরা করতে অভ্যস্থ মদনটাক পাখি সুন্দরবনে দেখতে পাওয়া যায়। সাধারণত তারা জলাভূমি বা নদীর মোহনার কাছাকাছি বসবাস করে। সংখ্যা কমে যাওয়ায় আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা মদনটাক বা হাড়গিলা পাখিটাকে বিপন্ন প্রায় প্রজাতির পাখি বলে ঘোষণা দিয়েছে।
স্বাআলো/এস
