আন্তর্জাতিক

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

| October 15, 2023

৯ দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রবিবার (১৫ অক্টোবর) পশ্চিম আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.৫। ভূমিকম্পের গভীরতা ছিলো ১০ কিলোমিটার। খবর রয়টার্সের।

গত সপ্তাহে উত্তর-পশ্চিম আফগানিস্তানের ভূমিকম্পে এরই মধ্যে নিহত ও আহত মানুষের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। সম্প্রতি দেশটির এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।

কাবুলে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জনান সাইক বলেন, জিন্দা জান ও ঘোরিয়ান জেলার ২০টি গ্রামের প্রায় দুই হাজার ঘর-বাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে।

সায়েক জানিয়েছেন যে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের বের করার জন্য উদ্ধারকারীরা ঝাঁপিয়ে পড়েছে বলে আফগান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মৃত ও আহতদের সঠিক পরিসংখ্যান সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply