আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আগে গাজায় জাতিসংঘের স্কুলে হামলা, নিহত ৩০

| November 24, 2023

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জাতিসংঘ-অধিভুক্ত একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস।

শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হতে যাওয়া যুদ্ধবিরতির আগে এমন হামলা চালানো হয়।

গাজায় যুদ্ধবিরতি শুরু আজ

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু হুসেইন স্কুলে হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন। গাজার অন্যান্য অংশে সহিংসতা ও তীব্র বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের আশ্রয়স্থল এটি।

উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হাসপাতালটি তীব্র বোমা হামলার শিকার হয়েছে। ভবনের বড় অংশগুলো ছিলো লক্ষ্যবস্তু।

বেইত লাহিয়া অঞ্চলের হাসপাতালে প্রায় এক সপ্তাহ ধরে অবরুদ্ধ দুই শতাধিক রোগী, চিকিৎসাকর্মী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকেরা।

সূত্র: আল জাজিরা

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply