আন্তর্জাতিক

বর্তমানে বাংলাদেশ এগিয়ে গেছে, পাকিস্তান পিছিয়ে গেছে: নওয়াজ শরিফ

| October 22, 2023

বাংলাদশের উন্নয়নের প্রশংসা করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, বর্তমানে বাংলাদেশ এগিয়ে গেছে, আর পাকিস্তান পিছিয়ে গেছে।

নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শনিবার (২১ অক্টোবর) দেশে ফিরেছেন তিনি।

পাকিস্তানে ফিরেই লাহোরে একটি বিশাল জনসভায় অংশ নেন তিনি। সেখানে দেশটির রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে আধুনিক বর্ডার নির্মাণ করবে ভারত

বাংলাদেশের উন্নয়ন নিয়ে নওয়াজ শরিফের বক্তব্যের একটি ভিডিও টুইটারে প্রকাশ করেন এক ব্যক্তি।

চার বছর আগে পাকিস্তানের ক্ষমতায় আসেন তেহরিক ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরই নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply