তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

সারাদেশ

অভয়নগরে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলায় নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মোল্যা (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকের নির্মাণকাজ চলাকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল মোল্যা উপজেলার সিরাজকাঠি গ্রামের বদিয়ার মোল্যার ছেলে।…

চৌগাছায় ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

যশোরের চৌগাছা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ইমরান হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইমরান হোসেন উজিরপুর গ্রামের আকিমুল…

খুলনায় অস্ত্রবাজি, টার্গেট কিলিংয়ে জনমনে আতঙ্ক

খুলনা জেলা ও মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত এক মাসে প্রকাশ্য দিবালোকে টার্গেট কিলিং, গুলি বর্ষণ, নৃশংস ট্রিপল মার্ডার এবং সুন্দরবনে বনদস্যুদের ফের মাথাচাড়া দিয়ে ওঠার মতো ঘটনায় পুরো অঞ্চলজুড়ে জনমনে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। গত…

নড়াইল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী বন্দির মৃত্যু

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত লাইচ বেগম ওরফে লাইচনা (৫০) নামের এক নারী বন্দির মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।…

অভয়নগরে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহেল (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নওয়াপাড়া মডেল কলেজ এলাকার সৌদি প্রবাসী জুয়েলের ছেলে। রোববার (৫ জুলাই) সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়,…

যশোরে ৯০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর ময়লাখানার সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এই বড় চালানটি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—যশোরের বেনাপোল পোর্ট থানার…

যশোরের বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

যশোর শহরের বড় বাজারের ফেন্সি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে ঘটা এই অগ্নিকাণ্ডে কসমেটিকস, স্বর্ণালংকার ও সুতা-বর্ষির দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।…

সরকারি সাইকেল আত্মসাৎ বিতর্কের পর জামায়াতের আমিরকে অব্যাহতি

সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার মাত্র দুদিনের মাথায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির পদ থেকে মাওলানা তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার স্থলে নতুন আমির হিসেবে আজিজুর রহমানকে…

খুলনায় কিশোরীকে গুলি

খুলনা মহানগরীর পশ্চিম রূপসা বেড়িবাঁধ এলাকায় ইতি (১৫) নামে এক কিশোরীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইতি ওই এলাকার বাসিন্দা জুলফিকার ওরফে জুলফির মেয়ে।​জানা গেছে, আহত ইতি খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী ও কথিত…

কেশবপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ

যশোরের কেশবপুরে ফারিয়া ইয়াসমিন তৃষা (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নিহত তৃষা কেশবপুর পাইলট স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার বাগদহ গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড…