খুলনা বিভাগ

যশোরে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

| July 8, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে মাদক মামলার যাবজ্জীবন সাজা প্রদানের একদিন পরই পলাতক আসামি রেজাউল ইসলামকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৮ জুলাই) সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের জামতলা থেকে তাকে আটক করা হয়।

আটক রেজাউল ইসলাম বড় ভেকুটিয়া গ্রামের বাসিন্দা।

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

র‌্যাব জানিয়েছে, ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি ১২৫ গ্রাম হেরোইনসহ রেজাউল ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনার মামলায় তদন্ত শেষে রেজাউলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য গ্রহণ শেষে গত ৭ জুলাই আসামি রেজাউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন যশোরের একটি আদালত। তবে রায় প্রদানকালে পলাতক থাকায় রেজাউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক। কিন্তু রায় প্রদানের পরই জানতে পেরে রেজাউলকে আটকের জন্য নজরদারি শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জুলাই সন্ধ্যায় ভেকুটিয়া জামতলা থেকে তাকে আটক করা হয়। উল্লেখ্য রেজাউলের বিরুদ্ধে এছাড়াও ১০টি মামলা রয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick