আন্তর্জাতিক

চালে শুল্কের মেয়াদ বাড়ালো ভারত, দাম বাড়ার শঙ্কা

| October 14, 2023

বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারত। দেশটি ২০২৪ সালের মার্চ পর্যন্ত সেদ্ধ চাল রফতানিতে শুল্ক আরোপের মেয়াদ বাড়িয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) দেশটির সরকারের এক আদেশে এ তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক রিপোর্টে দাবি করা হয়, সেদ্ধ চাল রফতানিতে বিদ্যমান ২০ শতাংশ শুল্ক আরোপের মেয়াদ ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে ভারত।

শেষ পর্যন্ত সেটাই সত্য হলো। এ উদ্যোগে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে চালের চালান আরো কমবে। ফলে খাদ্যপণ্যটির বৈশ্বিক মূল্য আরো বৃদ্ধি পাওয়ার শঙ্কা জেগেছে। ইতোমধ্যে ১২ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে রয়েছে ভোগ্যপণ্যটির দর।

এর আগে আগস্টে সেদ্ধ চাল রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করে ভারত। রবিবার (১৫ অক্টোবর) যার মেয়াদউত্তীর্ণ হবে। গত জুলাইয়ে ব্যাপকভাবে ব্যবহৃত নন-বাসমতি সাদা চালের রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এতে বিশ্বজুড়ে ক্রেতারা অবাক হন।

এরো আগে গত বছর ভাঙা চাল রফতানি নিষিদ্ধ করে ভারত। বিশ্ববাজারে খাদ্যপণ্যটি মোট রফতানির ৪০ শতাংশই করে দেশটি। ফলে কেন্দ্রীয় সরকারের যেকোনো কাটছাঁট খাদ্যের দাম বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি অন্যান্য সরবরাহকারী দেশে মজুত কমে যাবে।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply