আন্তর্জাতিক

ইসরায়েল গাজা দখল করলে তা হবে বড় ভুল: বাইডেন

| October 16, 2023

ইসরায়েল আবারো গাজা উপত্যকা দখলের চেষ্টা করলে তা ‘বড় ভুল’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সিবিএস নিউজের প্রোগ্রাম ৬০ মিনিটস-এর স্কট পেলকে দেয়া সাক্ষাৎকারে জো বাইডেন এই মন্তব্য করেন।

সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজায় ইসরায়েলের বলপ্রয়োগ, বাংলাদেশের নিন্দা

জো বাইডেন বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি পথ থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের হুমকি বেড়েছে।

উল্লেখ্য, হামাসের হামলার প্রতিশোধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্ত প্রাচীরের কাছে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর শত শত ট্যাংক। গাজায় অব্যাহত বিমান হামলার মধ্যেই গত শনিবার ট্যাংকগুলো গাজার কাছে নিয়ে আসা শুরু হয়। আশঙ্কা করা হচ্ছে- যেকোনো সময় গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু হতে পারে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply