আন্তর্জাতিক

ভারতে বিষাক্ত মদপানে ৩৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫

| June 20, 2024

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বিষাক্ত মদপানে ৩৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া চেন্নাই থেকে ২৫০ কিলোমিটার দূরবর্তী কল্লাকুরিচি জেলায় গত কয়েকদিন ধরে বিষাক্ত মদপানে আরো কমপক্ষে ৫৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

মদপানে অসুস্থ হয়ে পড়া এবং মৃত্যু হওয়াদের অধিকাংশই কারুনাপুরাম এলাকার। এক নারী জানান, বিষাক্ত মদপানে তার ছেলের মৃত্যু হয়েছে। তিনি বলেন, তার ছেলের প্রচণ্ড পেটে ব্যথা করছিলো এবং সে চোখ খুলতে পারছিলো না। মদপানে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালেও ভর্তি করা যায়নি।

ভারতের সঙ্গে শত্রুতা করে বিএনপি দেশের ক্ষতি করেছে: কাদের

অন্য এক মা জানান, তার ছেলের প্রচণ্ড পেটে ব্যথা। সে কিছু দেখতেও পারছে না আর কিছু শুনতেও পাচ্ছে না। তিনি বলেন, এমনটা কারও সঙ্গে যেন না হয়। এ ধরনের বিষাক্ত মদ বিক্রি বন্ধ হওয়া উচিত। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার (২০ জুন) কল্লাকুরিচির জেলা প্রশাসক এমএস প্রশান্ত বলেন, অসুস্থদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি সামাল দেয়ার জন্য কাছাকাছি সরকারি মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞসহ পর্যাপ্ত চিকিৎসাকর্মীদের জেলায় মোতায়েন করা হয়েছে।

এই ঘটনার এর জের ধরে কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বিষাক্ত মদপানে একসঙ্গে এত মানুষের মৃত্যু ও অসুস্থতা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ও গাফিলতির অভিযোগে কল্লাকুরচির জেলা প্রশাসককে বদলি করা হয়েছে। এছাড়া জেলার পুলিশ সুপারসহ একাধিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

ভারতে নদীতে গাড়ি পড়ে নিহত ১০

এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, ২৬ জনের পান করা দেশি মদের প্যাকেট থেকে নমুনা নিয়ে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে এবং সেখানে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়া গেছে।

স্বাআলো/এস

Debu Mallick