তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

খুলনায় মাদ্রাসায় শিশুকে নির্যাতনের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

খুলনায় নুরুল কুরআন তাহফিজ একাডেমি নামের একটি মাদ্রাসায় ইসমাইল শিকদার নামে এক শিশুকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক হাফেজ আবদুর রহমানের বিরুদ্ধে শিশুটির বাবা মামলা দায়ের করেছেন। সোমবার (২৩ জুন) রাতে নগরীর সোনাডাঙ্গা থানায় শিশুটির বাবা…

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

চীনের রাজধানী বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছালে চীন সরকারের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা…

করের আওতায় আসছে মুদি দোকানসহ ১৬ খুচরা খাত

দেশের রাজস্ব আদায়ের পরিধি বাড়াতে এবং কর ব্যবস্থাকে আরও সহজ করতে মুদি দোকানসহ ১৬টি খুচরা ও সেবামূলক ব্যবসায়িক খাতকে সুনির্দিষ্ট করের (Fixed VAT) আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। ২০২৬-২৭ অর্থবছর থেকেই নতুন এই কর কাঠামো কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।…

অপপ্রচার ও মানহানির অভিযোগ এক নারী উদ্যোক্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার, মানহানি ও ব্যবসায়িক হয়রানির অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নারী উদ্যোক্তা ও পেশাদার রন্ধনশিল্পী লাকী নূর জাহান। বুধবার (২৪ জুন) বেলা ১১টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।…

চৌগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, দাবি পুলিশের

যশোরের চৌগাছায় ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়াতলী গ্রামের বাদেখানপুরগামী সড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চৌগাছা উপজেলার পশ্চিম কারিকরপাড়ার মৃত শওকত…

যশোরে যুবককে গলা কেটে হত্যা

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে সাইদ সরদার (৪০) ওরফে ‘চশমা সাইদ’ নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২৪ জুন) সকালে নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাইদ…

ইতিহাসের ২৪ জুন খিলাফতের সূচনা থেকে সৌদির নারী জাগরণ

বছরের প্রতিটি দিনই কোনো না কোনোভাবে ইতিহাসের পাতায় নাম লেখায়। তবে ২৪ জুন তারিখটি মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে। ইসলামের প্রারম্ভিক যুগ থেকে শুরু করে ইউরোপের রাজতন্ত্র, বিংশ শতাব্দীর রক্তক্ষয়ী বিপ্লব, কিংবা আধুনিক যুগের সামাজিক সংস্কার—সবকিছুরই…

বিশ্বকাপের নতুন রাজা হয়ে ৩৯-এ মেসি

বয়স যে স্রেফ একটি সংখ্যা, ফুটবল মাঠে সেটি আরও একবার প্রমাণ করলেন লিওনেল মেসি। আজ ২৪ জুন, বিশ্ব ফুটবলের এই জাদুকর পা রাখলেন ৩৯ বছরে। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া এই মহাতারকার এবারের জন্মদিনটি এসেছে এক অনন্য…

মেসি-জাদুতে বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তদের জোয়ার

ফুটবল ঈশ্বর লিওনেল মেসির জাদুকরী খেলার কারণে বাংলাদেশে আর্জেন্টিনা দলের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন দিন দিন বেড়েই চলেছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও মজেছেন মেসি-উন্মাদনায়। সম্প্রতি লিওনেল মেসির প্রতি গভীর ভালোবাসা থেকে…

প্রশ্নের মুখে বেনাপোল কাস্টমস হাউসের অভ্যন্তরীণ নিরাপত্তা

বেনাপোল কাস্টমস হাউসের নিজস্ব গোডাউন থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে প্রায় ৩ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। একই ঘটনায় দুই সহকারী রাজস্ব কর্মকর্তাসহ পাঁচজনকে…