তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

ব্রাজিলের ‘নরওয়ে-ভীতি’: ২০ বছরের খরা কাটিয়ে কি পারবে সেলেসাওরা?

ফুটবল বিশ্বের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষের নাম শুনলেই যেখানে বড় বড় দলগুলোর ভয়ের উদ্রেক হয়, সেখানে নরওয়ের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য এক অস্বস্তিকর ইতিহাসের নাম। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের মঞ্চে তো বটেই, সব মিলিয়ে চারবারের দেখায় আজ পর্যন্ত নরওয়েকে হারাতে পারেনি…

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে…

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

দেশে হামের প্রকোপ ও হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রবিবার (৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন…

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক (৮৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমের মেয়ে…

হামে মৃত্যু ৭০০ ছাড়াল

দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল…

নড়াইল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী বন্দির মৃত্যু

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত লাইচ বেগম ওরফে লাইচনা (৫০) নামের এক নারী বন্দির মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।…

অভয়নগরে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহেল (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নওয়াপাড়া মডেল কলেজ এলাকার সৌদি প্রবাসী জুয়েলের ছেলে। রোববার (৫ জুলাই) সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়,…

যশোরে ৯০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর ময়লাখানার সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এই বড় চালানটি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—যশোরের বেনাপোল পোর্ট থানার…

যশোরের বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

যশোর শহরের বড় বাজারের ফেন্সি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে ঘটা এই অগ্নিকাণ্ডে কসমেটিকস, স্বর্ণালংকার ও সুতা-বর্ষির দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।…

সরকারি সাইকেল আত্মসাৎ বিতর্কের পর জামায়াতের আমিরকে অব্যাহতি

সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার মাত্র দুদিনের মাথায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির পদ থেকে মাওলানা তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার স্থলে নতুন আমির হিসেবে আজিজুর রহমানকে…