তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Tuesday, 14 July 2026
খুলনা বিভাগ

অভয়নগরে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

Debu Mallick  |  05 July 2026

যশোরের অভয়নগর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহেল (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নওয়াপাড়া মডেল কলেজ এলাকার সৌদি প্রবাসী জুয়েলের ছেলে। রোববার (৫ জুলাই) সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে সোহেল জ্বরে ভুগছিলেন। জ্বরের পাশাপাশি ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জ্বর, তীব্র শরীর ব্যথা বা ডেঙ্গুর অন্য যেকোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সময়মতো চিকিৎসা নিলে ডেঙ্গু থেকে সুস্থ হওয়া সম্ভব।”

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)