তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Friday, 24 July 2026
খুলনা বিভাগ

অভয়নগরে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Debu Mallick  |  06 July 2026

যশোরের অভয়নগর উপজেলায় নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মোল্যা (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকের নির্মাণকাজ চলাকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল মোল্যা উপজেলার সিরাজকাঠি গ্রামের বদিয়ার মোল্যার ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তানের (এক ছেলে ও এক কন্যা) জনক ছিলেন।

নিহতের সহকর্মী জয়নাল মোল্যা জানান, সোমবার বিকেলে তারা নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকের ওপর ইটের গাঁথুনির কাজ করছিলেন। নির্মাণাধীন ফটকটির ওপর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন চলে গেছে। বিকেল পৌনে ৪টার দিকে বৃষ্টির মধ্যে কাজ করার সময় অসাবধানতাবশত জুয়েলের শরীর বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তিনি ওপর থেকে নিচে পড়ে যান।

দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠিকাদারের প্রতিনিধি কামাল হোসেন জানান, প্রায় সাড়ে ১৬ ফুট উচ্চতায় দাঁড়িয়ে জুয়েল গাঁথুনির কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ফটকের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে তিনি ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন জানান, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা বলেই নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুজ্জামান বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)