তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Tuesday, 14 July 2026
ব্রেকিং নিউজ

আগামী ১০ দিন ঝড়-বৃষ্টির প্রবণতা, ভারী বর্ষণের আভাস

Debu Mallick  |  26 June 2026

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ১০ দিন ঝড় ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকালে প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কয়েকটি বিভাগে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।সক্রিয় মৌসুমি বায়ু, রয়েছে লঘুচাপের প্রভাবআবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য অংশে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ ছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

শনিবার পর্যন্ত যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনাপূর্বাভাস অনুযায়ী, শনিবার সকালের মধ্যে—রংপুর বিভাগের অধিকাংশ জায়গাময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গাচট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকাএবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।উত্তর ও পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সতর্কতাও দেওয়া হয়েছে।

খুলনা ও রাজশাহীতে তাপপ্রবাহ অব্যাহতবৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজশাহী ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।তবে আগামী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।সপ্তাহের শুরুতে বাড়তে পারে বৃষ্টির তীব্রতাআবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার ও মঙ্গলবার থেকে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।এ সময় মাঝারি থেকে ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী বর্ধিত পাঁচ দিনেও দেশে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)