তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Monday, 13 July 2026
খুলনা বিভাগ

খুলনায় কিশোরীকে গুলি

Debu Mallick  |  03 July 2026

খুলনা মহানগরীর পশ্চিম রূপসা বেড়িবাঁধ এলাকায় ইতি (১৫) নামে এক কিশোরীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইতি ওই এলাকার বাসিন্দা জুলফিকার ওরফে জুলফির মেয়ে।​জানা গেছে, আহত ইতি খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী ও কথিত ‘আশিক বাহিনীর’ প্রধান আশিকের ছোট বোন।​

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ টিম কাজ করছে।”​

স্থানীয়রা জানান, ভুক্তভোগীর ভাই আশিক এলাকায় ‘আশিক বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত এবং তালিকাভুক্ত সন্ত্রাসী। এই ঘটনার নেপথ্যে পূর্বশত্রুতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)