তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Monday, 13 July 2026
খুলনা বিভাগ

খোকসায় গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার

Debu Mallick  |  01 July 2026

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বনগ্রাম খেয়াঘাটের পাশে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ব্যক্তির পরনে ছিল কফি রঙের একটি হাফহাতা শার্ট। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আনুমানিক দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে তার পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে নৌ পুলিশ পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করছে।’

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)