তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Monday, 13 July 2026
খুলনা বিভাগ

ঘুষের টাকা ফেরত দেওয়া ঝিকরগাছার সেই এএসআই আজিজুলকে শাস্তিমূলক বদলি

Debu Mallick  |  01 July 2026

যশোরের ঝিকরগাছা থানার বিতর্কিত এএসআই আজিজুল ইসলামকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। ঘুষের টাকা নিয়ে বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনায় তাকে বাগেরহাট জেলায় বদলি করা হয়েছে। সোমবার (২৯ জুন) এ সংক্রান্ত আদেশ জারি হয়।

​মঙ্গলবার (৩০ জুন) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।

ঘটনার প্রেক্ষাপট

গত ২৮ জুন বিভিন্ন গণমাধ্যমে ‘ওসির মধ্যস্থতায় ঘুষের আড়াই লাখ টাকা ফেরত পেলেন ভুক্তভোগীরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় এবং অভিযুক্ত এএসআই আজিজুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।

​প্রকাশিত সংবাদ অনুযায়ী, ঝিকরগাছার বারবাকপুর গ্রামে দুধের চিলিং সেন্টারে অভিযান চালানোর নামে চারজন ঘোষকে (দুগ্ধ ব্যবসায়ী) একটি কক্ষে আটকে রাখেন এএসআই আজিজুল ইসলাম। দুধে ভেজাল দেওয়ার ভিত্তিহীন অভিযোগ তুলে তাদের কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন তিনি। দীর্ঘ দরকষাকষির পর ২ লাখ ৬০ হাজার টাকায় রফা হয়। ভুক্তভোগীরা ২ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করলে তাদের মুক্তি দেওয়া হয়।

​পরবর্তীতে এই ঘটনা জানাজানি হলে ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি মধ্যস্থতা করেন এবং ওই এএসআই ঘুষের পুরো টাকা ভুক্তভোগীদের ফেরত দিতে বাধ্য হন। এই ঘটনার পরপরই প্রশাসনিক হস্তক্ষেপে এএসআই আজিজুলকে বদলি করা হলো। পুলিশের এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)