তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Wednesday, 15 July 2026
রাজনীতি

জাতীয় সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবি’র বিক্ষোভ

Debu Mallick  |  08 July 2026

জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটি। বুধবার বিকেলে শহরের ভৈরব চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

সিপিবি যশোর জেলা কমিটির সদস্য গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে এবং জেলা নেতা মুহিবুল্লাহ মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান, আমিনুর রহমান হীরু, অ্যাডভোকেট আবুল হোসেন ও রাশেদ খানসহ জেলা কমিটির শীর্ষ নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানি সামরিক জান্তার পক্ষ নিয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতা করেছিল। সেই দেশের ২৫০তম স্বাধীনতা দিবস দেশের সর্বোচ্চ আইনসভা ‘জাতীয় সংসদ’ প্রাঙ্গণে উদযাপন করা মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি চরম অসম্মান এবং জাতীয় মর্যাদার পরিপন্থী। এই উদযাপন কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, জামায়াতে ইসলামী মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে অভিহিত করলেও প্রকৃতপক্ষে তারা স্বাধীন বাংলাদেশের নয়, বরং একাত্তরে পাকিস্তান বাহিনীরই পরীক্ষিত বন্ধু ছিল। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা মার্কিন সাম্রাজ্যবাদ ও দেশের জাতীয় মর্যাদাহানিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান প্রদান করেন।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)