তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Friday, 24 July 2026
বিনোদন

নিষিদ্ধ পল্লীর অন্ধকার ইতিহাস ‘রঙ বাজার’

Debu Mallick  |  25 June 2026

বাংলাদেশের চলচ্চিত্রে এবার উঠে এসেছে এক বিস্মৃত ও স্পর্শকাতর অধ্যায়। নারায়ণগঞ্জের ঐতিহাসিক নিষিদ্ধ পল্লী ‘টানবাজার’ উচ্ছেদের ঘটনা এবং সেখানে বসবাসকারী নারীদের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘রঙ বাজার’।

নির্মাতা রাশিদ পলাশের পরিচালনায় নির্মিত সিনেমাটি এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। লাইভ টেকনোলজিসের ব্যানারে নির্মিত এ সিনেমার প্রযোজক তামজিদ অতুল।

গোলাম রব্বানীর চিত্রনাট্যে নির্মিত ‘রঙ বাজার’-এ তুলে ধরা হয়েছে টানবাজারের অন্ধকার গলি, সেখানকার নারীদের জীবনসংগ্রাম, স্বপ্ন, বঞ্চনা ও উচ্ছেদের পর তাদের কঠিন বাস্তবতার গল্প।

নির্মাতারা জানিয়েছেন, এটি শুধু একটি সিনেমা নয়, বরং সমাজের এক প্রান্তিক জনগোষ্ঠীর মানবিক গল্প তুলে ধরার চেষ্টা।

দীর্ঘদিন নানা জটিলতার কারণে সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত দর্শকদের সামনে আসছে ‘রঙ বাজার’।

সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের একাধিক গুণী শিল্পী। গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যাবে—তানজিকা আমিন, মৌসুমী হামিদ, জান্নাতুল ফেরদৌস পিয়া, নাজনীন হাসান চুমকি, শম্পা রেজা।

পুরুষ চরিত্রে লুৎফর রহমান জর্জ তার অভিনয় দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। সিনেমার গানেও রয়েছে বিশেষ আকর্ষণ। প্রিয়াঙ্কা গোপ ও তাসনিম অনিকা-এর কণ্ঠে গানগুলো ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে।

বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে সমাজের একটি কঠিন বাস্তবতা তুলে ধরার জন্য নির্মাতা রাশিদ পলাশ প্রশংসিত হচ্ছেন।

চলচ্চিত্র সমালোচকদের মতে, ‘রঙ বাজার’ প্রান্তিক মানুষের জীবন, সামাজিক বৈষম্য এবং মানবিক সংকটকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ তৈরি করেছে।

সিনেমাটি দেখে অনেক দর্শক আবেগাপ্লুত হয়েছেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)