তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Monday, 13 July 2026
খুলনা বিভাগ

যশোরের বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

Debu Mallick  |  05 July 2026

যশোর শহরের বড় বাজারের ফেন্সি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে ঘটা এই অগ্নিকাণ্ডে কসমেটিকস, স্বর্ণালংকার ও সুতা-বর্ষির দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের বিবরণ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল পৌনে ৮টার দিকে ফেন্সি মার্কেটের একটি কসমেটিকসের দোকানে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে কসমেটিকস ব্যবসায়ী শামীম হোসেন, সিটি গোল্ডের মালিক পারভেজ শেখ এবং সুতা-বর্ষি ব্যবসায়ী রাশেদুল ইসলামের দোকান ও ভেতরে থাকা যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের তৎপরতা খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, “ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সময়মতো পৌঁছাতে পারায় বড় ধরনের বিপর্যয় থেকে বাজার রক্ষা পেয়েছে। অন্যথায় আগুনের বিস্তার আরও ভয়াবহ হতে পারত।”

কারণ ও ক্ষয়ক্ষতি ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা সম্ভব হবে বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শনকারী যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমান উল্লাহ বলেন, “ঘটনার পর আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করেছি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনি তদন্ত চলছে।”

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)