তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Saturday, 25 July 2026
খুলনা বিভাগ

যশোরে ৯০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

Debu Mallick  |  05 July 2026

যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর ময়লাখানার সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এই বড় চালানটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—যশোরের বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের রনি মাহমুদ (৩৫) এবং শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আলমগীর হোসেন (৩৮)।

যেভাবে উদ্ধার করা হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ টিম ঝুমঝুমপুর ময়লাখানার গেটের সামনে অবস্থান নেয়। রাত ১০টার দিকে সন্দেহভাজন একটি প্রাইভেটকার সেখানে পৌঁছালে সেটিকে থামানো হয়। এরপর গাড়িটিতে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ড কেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দ ও আইনগত ব্যবস্থা ডিএনসি জানায়, জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। এই ঘটনায় আটকদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিএনসি সূত্র।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)