তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Thursday, 23 July 2026
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম নগরে যুবককে গুলি করে হত্যা: নেপথ্যে কী?

Debu Mallick  |  01 July 2026

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় আজাদ (২৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেলে জনাকীর্ণ রাস্তায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আজাদ চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুর বাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে আজাদ নগরের ফরেস্ট গেট এলাকায় রাস্তার একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির আঘাতে আজাদ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, নিহতের শরীরের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছি। কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার মোটিভ উদঘাটনে পুলিশ কাজ করছে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)