তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Sunday, 26 July 2026
খুলনা বিভাগ

টিকটকে আসক্তি, ১০ লাখ টাকা ও জমি যৌতুক দাবি স্ত্রীর

Debu Mallick  |  01 July 2026

টিকটক ও অনলাইন জুয়ায় আসক্ত স্ত্রীর চাহিদা মেটাতে না পারায় এবার উল্টো স্ত্রীর বিরুদ্ধেই যৌতুক নিরোধ আইনে মামলা করেছেন এক স্বামী। তরিকুল ইসলাম নামে ওই ব্যক্তি যশোরের আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় স্ত্রীসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।​মঙ্গলবার (৩০ জুন) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পালের আদালতে মামলাটি দায়ের করা হয়। বিচারক অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।​মামলার বিবরণে যা বলা হয়েছেযশোর শহরের ধর্মতলা-খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম জানান, ২০১৫ সালের ২ মে পারিবারিকভাবে মাদারীপুরের সদর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মৃত এনামুল কেরলের মেয়ে মিমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় মিমকে পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার দেওয়া হয়েছিল।​অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই মিম টিকটক ও অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। এ বিষয়ে মিমের পরিবারের সদস্যদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সংসারে চরম অশান্তি সৃষ্টি করেন।​গত ১ জুন মিমের সহযোগীরা তরিকুল ইসলামের যশোর শহরের ভাড়া বাসায় আসেন। সেখানে মিম তার স্বামীর কাছে নগদ ১০ লাখ টাকা ও এক বিঘা জমি যৌতুক হিসেবে দাবি করেন। যৌতুকের এই দাবি পূরণ না করলে সংসার করবেন না বলে হুমকি দেন মিম।​তরিকুল ইসলাম আরও অভিযোগ করেন, যৌতুক দিতে অস্বীকৃতি জানালে মিম ও তার সহযোগীরা ঘর থেকে স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র এবং নগদ দুই লাখ টাকা নিয়ে চলে যান। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।​মামলায় অভিযুক্তরামামলায় বাদী তরিকুলের স্ত্রী মিম ছাড়াও আরও চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন— ইসমাইল বয়াতী, ডালিম বয়াতী, হুমায়ুন ব্যাপারী ও নেছার উদ্দীন।​যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনার কপি এখনো হাতে এসে পৌঁছায়নি। আদেশের কপি পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)