আন্তর্জাতিক

মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু

| June 16, 2024

আন্তর্জাতিক ডেস্ক: মক্কায় হিটস্ট্রোকে অন্তত ছয় হজযাত্রীর মৃত্যু হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, এ বছর হজের সময় মক্কার তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আগেই সতর্ক করেছিলো সৌদি কর্তৃপক্ষ।

সিএনএন জানিয়েছে, শনিবার (১৫ জুন) হজযাত্রীরা আরাফাতের ময়দানে জড়ো হওয়ার পর হিটস্ট্রোকে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিহত সবাই জর্ডানের নাগরিক। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতে হিটস্ট্রোকে ৩৩ জনের মৃত্যু

এক বিবৃতি মন্ত্রণালয় বলেছে, মৃতদের দাফন প্রক্রিয়া এবং মৃতদেহ ফিরিয়ে আনার ব্যাপারে তারা জেদ্দার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছেন। নিহতদের একজনের ভাগ্নী জানিয়েছে, তার খালা আরাফাতের ময়দানে মারা গেছে এবং তাকে সৌদি আরবেই সমাহিত করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের সাধারণ পরিসংখ্যান অনুযায়ী, এই বছর ১৮ লাখের বেশি মানুষ হজে অংশ নিয়েছে। পাঁচ দিনব্যাপী চলা হজের পুরোটা সময়ই মক্কায় তীব্র দাবদাহ বজায় থাকবে বলে সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ। সে কারণে হজযাত্রীদের ছাতা ব্যবহার ও প্রচুর পানি পানের নির্দেশ দেয়া হয়েছিলো বলে জানিয়েছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র মুহাম্মাদ আল-আব্দুলালি।

হিটস্ট্রোকে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু

সৌদি সেনাবাহিনী হিটস্ট্রোকের জন্য বিশেষ মেডিকেল ইউনিট ও জরুরি সহায়তার ৩০টি টিমসহ এক হাজার ৬০০ জনের বেশি কর্মী মোতায়ন করেছে। এছাড়া আরো পাঁচ হাজার স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা স্বেচ্ছাসেবক হজযাত্রীদের সেবায় কাজ করছে।

জর্ডান এর আগে বলেছিলো, এ বছর জর্ডান থেকে চার হাজারের বেশি মানুষ এসেছে হজ করতে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে ছয়জন যারা মারা গেছে, তারা সরকারি প্রতিনিধি দলের অংশ ছিলো না। যার মানে, তাদের কাছে হজের জন্য বৈধ লাইসেন্স ছিলো না।

ভারতে তাপপ্রবাহে একদিনে ৮৫ জনের মৃত্যু

হজ করা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। শারীরিক ও আর্থিক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জীবনে একবার হজ করা ফরজ। গত এক দশকে সৌদি আরব হজ যাত্রীদের পরিবহন, প্রযুক্তি ও বাসস্থান উন্নত করতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে- যা বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটির আয়ের বড় উৎস।

স্বাআলো/এস

Debu Mallick